গোপালগঞ্জের কোটালীপড়ায় শেখ লুৎফর রহমান কলেজ মাঠে আয়োজিত মহাসমাবেশে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নতুন ভোটার ও তরুণদের তার দলের নির্বাচনী প্রতীক নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “যারা যুবসমাজ ও তরুণ সমাজ এবং প্রথমবার যারা ভোটার হবেন শুধু কোটালীপাড়া টুঙ্গিপাড়া নয় সারা বাংলাদেশের জন্য আমার আহ্বান-নতুন ভোটাররা ...
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে তৃতীয় দলকে ক্ষমতায় আনতে আগামী ৭ জানুয়ারির নির্বাচন বাতিলের দেশি-বিদেশি ষড়যন্ত্রের জবাব দেবে দেশবাসী। তিনি বলেন, “নির্বাচন বাতিলের জন্য বিভিন্ন ষড়যন্ত্র করা হচ্ছে। অনেকে আন্তর্জাতিকভাবেও জড়িত। তারা বাংলাদেশে তৃতীয় পক্ষকে ক্ষমতায় আনার জন্য কাজ করছ...
‘সবার জন্য খাদ্য’ এই অঙ্গীকারকে সামনে রেখে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের ইশতেহারে কৃষির উন্নয়নে জোর দিচ্ছে আওয়ামী লীগ। ইশতেহারে উল্লেখ করা হয়, বাংলাদেশের অর্থনীতি এবং জনগণের জীবিকা নির্বাহের অন্যতম প্রধান চালিকাশক্তি কৃষি। এ দেশের জনগণের খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি গ্রামীণ জনগোষ্ঠীর কর্মসংস্থানে, শিল্পের কাঁচামাল জোগানে ও রফতানি আয় বৃদ্ধি...
প্রতিটি গ্রামে আধুনিক নগর সুবিধা সম্প্রসারণ করবে বলে অঙ্গীকার করেছে আওয়ামী লীগ। এ লক্ষ্যে তরুণদেরকে গ্রামেই আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।বুধবার (২৭ ডিসেম্বর) ‘স্মার্ট বাংলাদেশ : উন্নয়ন দৃশ্যমান, বাড়বে এবার কর্মসংস্থান’ স্লোগান নিয়ে ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। ইশতেহারে বলা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধানে নগর ও গ্রামের ...
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের তৈরি করা ইশতেহারে দ্রব্যমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন বেতনকাঠামো নির্ধারণের অঙ্গীকার রয়েছে। প্রতিশ্রুতি অনুযায়ী ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের পর এবার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে দুর্নীতি প্রতিরোধে বিশেষ পদক্ষেপ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং আর্থিক খাতের সুশাসনের ওপর জোর দিয়ে আসন্ন নির্বাচনের ইশতেহার প্রস্তুত করা হয়ে...
‘দিন বদলের সনদ’, ‘এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ ‘তারুণ্যের শক্তি, বাংলাদেশের সমৃদ্ধি’র পর এবার ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার ইশতেহার দিল টানা তিনবার ক্ষমতায় থাকা দল বাংলাদেশ আওয়ামী লীগ। নতুন করে সরকারে এলে দলটি জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সুরক্ষার জন্য যথাযথ ব্যবস্থা নেবে বলে অঙ্গীকার করেছে। বুধবার (২৭ ডিসেম্বর) বেলা ১১ট...
বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে ভবিষ্যতে কী কী ধরনের পদক্ষেপ নিতে চায় আওয়ামী লীগ, সেসব বিষয়গুলো তুলে ধরেছে নির্বাচনী ইশতেহারে । তার মধ্যে একটি হলো নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করা। নতুন করে সরকারে এলে দলটি আরও কী কী পদক্ষেপ নেবে তাও জানিয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ে দলের সভাপতি শেখ হাসিনা এ ইশতেহার ঘো...
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইশতেহার তৈরি করেছে আওয়ামী লীগ। ফের ক্ষমতায় গেলে আগামী ৫ বছরে ২ লাখ যুবককে ৭৫০ কোটি টাকা যুবঋণ দেয়ার অঙ্গীকার করেছে দলটি। আওয়ামী লীগের এবারের ইশতেহারের স্লোগান : ‘স্মার্ট বাংলাদেশ : উন্নয়ন দৃশ্যমান, বাড়বে এবার কর্মসংস্থান’। তরুণ ও যুবকদের জন্য ইশতেহারে বলা হয়েছে, বাংলাদেশের সব গণতান্ত্রিক সংগ্রাম ও মুক্তিযুদ্ধ...
দেড় দশকে বাংলাদেশ একটি গতিশীল ও দ্রুতবর্ধনশীল অর্থনৈতিক শক্তি হিসেবে বিশ্বের দরবারে মর্যাদা লাভ করেছে। নতুন করে সরকারে এলে সামষ্টিক অর্থনীতির উন্নয়নে আরও পদক্ষেপ নেবে দলটি, যার মধ্যে থাকবে উচ্চ আয়, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন। আর সেটি বাস্তবায়নে তরুণদের কর্মসংস্থানের জন্য বিশেষ কর্মপরিকল্পনা নেবে আওয়ামী লীগ। বুধবার (২৭ ডিসেম্বর) ‘স্মার্ট বাংলাদেশ : উন্নয়ন দৃশ্য...
‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার প্রত্যয় নিয়ে টানা তিনবার ক্ষমতায় থাকা দল আওয়ামী লীগ তার নির্বাচনী ইশতেহারে ‘দিন বদলের সনদ‘, ‘এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ ‘তারুণ্যের শক্তি’, বাংলাদেশের সমৃদ্ধি’র পর এবার ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার ইশতেহার দিল। সেই ইশতেহারে ক্ষুদ্র জাতিসত্তা, নৃ-গোষ্ঠী ও ধর্মীয় সংখ্যালঘুদের নিয়ে...
তথ্যপ্রযুক্তির উৎকর্ষের সঙ্গে তাল মিলিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পরিবর্তিত বাস্তবতা ধারণ করার উপযোগী হিসেবে গড়ে তোলা হবে। স্মার্ট বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে স্মার্ট ও আধুনিক হিসেবে গড়ে তোলা হবে। জনবান্ধব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ পুলিশ, র্যাব, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, কোস্ট গার্ড ও ব...
গণতন্ত্র, সুশাসন, জবাবদিহিতা ও উন্নয়নের সঙ্গে গণমাধ্যমের স্বাধীনতা ও অবাধ তথ্যপ্রবাহ নিবিড়ভাবে জড়িত। গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে স্বীকৃত। তাই মুক্ত গণমাধ্যম ও অবাধ তথ্যপ্রবাহের চর্চাকে পাশ কাটিয়ে বা নিয়ন্ত্রিত গণমাধ্যমের মাধ্যমে কোনো রাষ্ট্রের উন্নয়ন ও অগ্রগতি অর্জন করা সম্ভব নয়। জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর পাশাপাশি মুক্ত গণমাধ্যম জাতিকে আলোর পথ দেখাতেও সহায়...
২০৪১ সালের মধ্যে দেশে দারিদ্রের হার ৩ শতাংশে নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বুধবার (২৭ ডিসেম্বর) রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহার ঘোষণাকালে তিনি এই প্রতিশ্রুতি দেন। ইশতেহার ঘোষণার বক্তব্যে দারিদ্র্য বিমোচন ও বৈষম্য কমানোর বিষয়ে শেখ হাসিনা বলেন, আমরা জনগণের ভোটে নির্ব...
গত ১৫ বছরে অভূতপূর্ব রুপান্তর ঘটেছে দেশে। সর্বস্তরে গণতান্ত্রিক চর্চার প্রসার ঘটনানো হয়েছে। আর তাই স্মার্ট বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ে ইশতেহারে দুর্নীতিবাজদের অর্থ-সম্পদ বাজেয়াপ্তের অঙ্গীকার করা হয়েছে। অঙ্গীকারঃ ১. আর্থিক লেনদেন সংক্রান্ত অপরাধ এবং অন্যায় ও অবৈধ সুযোগ গ্রহণ কঠোরভাবে দমন করা হবে। ২.রাষ্ট্র ও সমাজের সকল স্তরে ঘুষ-দুর্নীতি উচ্ছেদ, অনোপার্জিত আয় রোধ, ঋণ-কর-...
ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে উত্তরণের মাধ্যমে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত 'স্মার্ট সোনার বাংলা' হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে এই নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ঘোষিত ইশতেহার
‘উন্নয়ন দৃশ্যমান, বাড়বে এবার কর্মসংস্থান’ স্লোগান সামনে রেখে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। বুধবার (২৭ ডিসেম্বর) বেলা ১১.২০ মিনিটে সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এই ইশতেহার ঘোষণা শুরু করেন। ইশতেহারে বলা হয়, ক্ষমতায় এলে কর্মসংস্থান সৃষ্টি, দ্রব্যমূল্য সবার ক্রয় ক্ষমতায় আনতে সর্...
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজ স্থানীয় একটি হোটেলে তাঁর দলের পক্ষ থেকে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে উত্তরণের মাধ্যমে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত স্মার্ট সোনার বাংলা হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে এই নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়। এই উপলক্ষে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ...
আগামী ২৭ ডিসেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ইশতেহার ঘোষণা করবে আওয়ামী লীগ। বিগত প্রতি বছরের মতই এবারও ইশতেহারে গুরুত্ব প্রদান করা হয়েছে তরুণদের। স্মার্ট বাংলাদেশ নির্মাণে তরুণদের ভাবনা ও তাদের চাওয়া-পাওয়াগুলো জানতে সরাসরি বর্তমান প্রজন্মের সঙ্গে আলোচনা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)...
আগামীকাল ২১ ডিসেম্বর ২০২৩ বৃহস্পতিবার বিকাল ৩টায় বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা রাজধানীর তেজগাঁওস্থ ঢাকা জেলা আওয়ামী লীগ ভবন প্রান্ত থেকে ৫টি জেলার নির্বাচনী ভার্চুয়াল জনসভায় অংশগ্রহণ করবেন। তিনি পর্যায়ক্রমে রংপুর বিভাগের পঞ্চগড় ও লালমনিরহাট জেলা, রাজশাহী বিভাগের নাটোর ও পাবনা জেলা এবং চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি জেলার নির্বাচনী জনসভ...
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ) এবং সৌদি আরবের কোম্পানি রেড সি গেটওয়ে টার্মিনাল (আরএসজিটি) এর মধ্যে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল (পিসিটি) পরিচালনার ক্ষেত্রে ‘কনসেশন চুক্তি’ বাংলাদেশে সৌদি বিনিয়োগ বাড়াতে আরো সহায়ক হবে। তিনি বলেন, ‘এই ‘কনসেশন চুক্তি’ আমাদের দুই দেশের যৌথ স্বপ্নের এবং অর্থনৈতিক সহযোগিতা ও...