ঝালকাঠি জেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

1354

Published on মার্চ 17, 2021
  • Details Image

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুভ জন্মদিন উপলক্ষে আজ বাংলাদেশ আওয়ামী লীগ ঝালকাঠি জেলা শাখার বিভিন্ন কর্মসূচি পালিত হয়,সূর্যোদয়ের সাথে সাথে জেলা আওয়ামী লীগ এর কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির সূচনা করা হয়।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়, সকাল ১০ টায় জেলা আওয়ামী লীগ এর সভাপতি সরদার শাহ আলম এর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন ঝালকাঠি ২ আসনের মাননীয় সংসদ সদস্য ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র সাবেক খাদ্য ও শিল্পমন্ত্রী জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু।

বিশেষ অতিথি হিসেবে হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ এর বিপ্লবী সাধারণ সম্পাদক এডভোকেট খান সাইফুল্লাহ পনির, এছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীরা বক্তব্য রাখেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত