ঝালকাঠি জেলা মহিলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

1388

Published on নভেম্বর 22, 2022
  • Details Image

ঝালকাঠি জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, ঝালকাঠি জেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট খান সাইফুল্লাহ পনির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

জেলা মহিলা আওয়ামী লীগ এর সভাপতি ইসরাত জাহান সোনালীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডালিয়া নাসরিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় জেলার চার উপজেলা এবং দুইটি পৌরসভার নারী নেত্রীরা উপস্থিত ছিলেন।

আগামী ২৬ নভেম্বর বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ এর জাতীয় সম্মেলন সফল করার জন্য প্রধান অতিথি জনাব খান সাইফুল্লাহ পনির বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত