7
Published on জুন 19, 2026বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম সময়ের প্রয়োজনে এবং ইতিহাস সৃষ্টির জন্য। ১৯৪৯ সালের এই দিনে পুরান ঢাকার রোজ গার্ডেনে এক ঐতিহাসিক প্রেক্ষাপটে দলটির জন্ম হয়, যা পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং দেশের সমস্ত বড় অর্জনের নেতৃত্ব দেয়। ঘাত-প্রতিঘাত লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে দীর্ঘ পথ-পরিক্রমায় আওয়ামী লীগ মানুষের অধিকার আদায়ের সংগ্রাম করেছে এবং মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটিয়েছে। ইতিহাস, ঐতিহ্য, সংগ্রাম, গৌরব, সাফল্য ও অর্জন বিবেচনায় বাংলাদেশ আওয়ামী লীগ এই জনপদের সবচেয়ে সফলতম রাজনৈতিক প্রতিষ্ঠান।
আগামী ২৩শে জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭-তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মসূচি :
♦️ ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদন।
♦️ বনানী কবরস্থানে ১৫ই আগস্ট-এ নিহত ও ৩রা নভেম্বর জেলহত্যায় দিবসে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও দোয়া-মোনাজাত।
♦️ টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং কমপ্লেক্স মসজিদে ও সারা দেশের সকল মসজিদে বাদ জোহর দোয়া মাহফিল।
♦️ সারাদেশে মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনা এবং দুস্থদের মাঝে খাদ্য বিতরণ।
সাংগঠনিক কর্মসূচি:
♦️ প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে ঢাকাসহ দেশব্যাপী (জাতীয় ও দলীয়) পতাকা মিছিল।
♦️ দলের সর্বস্তরে ও সকল শাখাসমূহে যথা উপযুক্ত কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন।
প্রচারণাঃ
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনসমূহ পোস্টার, লিফলেট প্রচারণা ও দেয়াল লিখন কর্মসূচি ও সকল স্তরের নেতা-কর্মী ও সমর্থকগণ সামাজিক যোগাযোগমাধ্যমে একই ধরনের প্রোফাইল পিকচার ব্যবহার করবে।
♦️*কেন্দ্রীয় আলোচনা সভা:* ২৩শে জুন বাংলাদেশ আওয়ামী লীগের আলোচনা সভা। বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সভাপতি, দেশরত্ন শেখ হাসিনার সময়ানুযায়ী ভার্চুয়াল আলোচনা সভা (যেখানে তিনি প্রধান অতিথি ও সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন)।
সহযোগী সংগঠনসমূহের আলোচনা সভার সূচি (২৩–৩০শে জুন) (মাননীয় নেত্রী সফল রাষ্ট্রনায়ক দেশরত্ন শেখ হাসিনা যে যে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করবেন)
♦️ ২৪শে জুন- বাংলাদেশ ছাত্রলীগ-এর ভার্চ্যুয়াল আলোচনা সভা।
♦️ ২৫শে জুন-বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ-এর আলোচনা সভা।
♦️ ২৬শে জুন-বাংলাদেশ আওয়ামী যুবলীগ- এর ভার্চ্যুয়াল সভা।
♦️২৭শে জুন-বাংলাদেশ কৃষক লীগ-এর ভার্চ্যুয়াল আলোচনা সভা।
♦️২৮শে জুন- জাতীয় শ্রমিক লীগ ও মহিলা শ্রমিক লীগ-এর ভার্চ্যুয়াল আলোচনা সভা |
♦️২৯শে জুন- যুবমহিলা লীগ-এর ভার্চ্যুয়াল আলোচনা সভা |
♦️৩০শে জুন-মহিলা আওয়ামী লীগ-এর ভার্চ্যুয়াল আলোচনা সভা।
♦️১লা জুলাই: দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি- দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ আইসিটি আদালতের দেওয়া রায় এবং এই অবৈধ আইসিটি আদালত বাতিলের দাবিতে দেশব্যাপী বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ।
জয় বাংলা
জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।