68
Published on নভেম্বর 10, 2026অস্ট্রেলিয়া ভিত্তিক মানবাধিকার সংগঠন ডেমোক্রেসি, রাইটস অ্যান্ড পারসিকিউশন ওয়াচ (DRPW) একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে: “Bangladesh in Crisis: Minority Lives Lost” (সংস্করণ ১.৩, ৮ নভেম্বর ২০২৬)। প্রতিবেদন অনুযায়ী, আগস্ট ২০২৪ থেকে অক্টোবর ২০২৬ পর্যন্ত বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ১৪৬ জনের মৃত্যু নথিভুক্ত হয়েছে। এর মধ্যে রয়েছে হত্যা, গণপিটুনি এবং হেফাজতে মৃত্যু।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নিজস্ব প্রতিবেদনেও একই সময়ের ভয়াবহ চিত্র পাওয়া যায়:
৪–২০ আগস্ট ২০২৪: ২,০১০টি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা, নিহত ৯ জন
২১ আগস্ট – ৩১ ডিসেম্বর ২০২৪: ১৭৪টি ঘটনা, নিহত ২৩ জন
জানুয়ারি – ডিসেম্বর ২০২৫: অন্তত ৫২২টি ঘটনা, ৬১টি হত্যাকাণ্ডে নিহত ৬৬ জন
জানুয়ারি – জুন ২০২৬: ২৫৭টি ঘটনা, নিহত ৪৪ জন
মোট (৫ আগস্ট ২০২৪ – ৩০ জুন ২০২৬): ২,৯৬৩টি ঘটনা, নিহত ১৪২ জন
ক্ষতির আরও কিছু চিত্র:
প্রথম ১৭ দিন (৪–২০ আগস্ট ২০২৪):
৬৯টি উপাসনালয়, ৯১৫টি বাড়িঘর এবং ৯৫৩টি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট বা অগ্নিসংযোগ হয়েছে।
সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে ১,৭০৫টি পরিবার।
২০২৫ সাল:
উপাসনালয়ে হামলা বা প্রতিমা ভাঙচুরের ঘটনা ৯৫টি।
নারী নির্যাতন, ধর্ষণ বা গণধর্ষণের ঘটনা ২৮টি।
ধর্ম অবমাননার অভিযোগে নির্যাতন বা গ্রেপ্তারের ঘটনা ৩৬টি।
২০২৬ সালের প্রথম ছয় মাস:
উপাসনালয়ে হামলা ৬২টি।
বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ৪৭টি।
ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে গ্রেপ্তার ও নির্যাতনের ঘটনা ৯টি।
পুরো রিপোর্টটি পড়ুন এখানে http://files.albd.org/files/Bangladesh_in_Crisis_Minority_Lives_Lost_V1.3.pdf